সারাদেশে শুরু হলো বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা
দেশজুড়ে শাখা আসরগুলোতে শুরু হয়েছে খেলাঘরের বার্ষিক ছড়া, গল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
প্রতিষ্ঠা ২৩ মার্চ ১৯৯৪
সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার সাত দশকের পথচলা।
খেলাঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন জাতীয় শিশু-কিশোর সংগঠন। ১৯৫২ সালের ২ মে দৈনিক সংবাদ পত্রিকার শিশু-সাহিত্য পাতা হিসেবে যাত্রা শুরু করে কবি ও সাংবাদিক হাবীবুর রহমানের হাত ধরে।
সাত দশকেরও বেশি সময় ধরে সারাদেশের শাখা আসরগুলোতে শিশু-কিশোররা ছড়া লিখছে, ছবি আঁকছে, গান গাইছে, নাটক করছে এবং বিজ্ঞানচর্চা করছে।
সত্যাশ্রয়ী খেলাঘর আসর সেই পরিবারেরই একটি সদস্য — নারায়ণগঞ্জে একই নীতিবাক্য ও আদর্শ নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি।
দেশজুড়ে শাখা আসরগুলোতে শুরু হয়েছে খেলাঘরের বার্ষিক ছড়া, গল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
আট থেকে ষোলো বছর বয়সী শিশু-কিশোররা কাছের শাখা আসরে যুক্ত হতে পারবে।
প্রতিটি শিশুর নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে খেলাঘর কাজ করে যাবে।
ছড়া লিখেছ? ছবি এঁকেছ? গল্প বানিয়েছ? পাঠিয়ে দাও — বড়রা দেখে পছন্দ করলে সবাই দেখতে পাবে।
কুয়াশা মাখা সকালবেলা মায়ের হাতে পিঠা, খেজুর রসের গন্ধে ভরা শীতের সকাল মিঠা।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছাদের কোণে জল, কাগজ দিয়ে নৌকা বানাই ভাসাই অবিরল। মা বলে যে ভিজিস না রে জ্বর হবে যে ফের, আমি বলি একটুখানি...
স্কুল থেকে ফেরার পথে দেখলাম উঠোনের কোণে একদল পিঁপড়া সারি বেঁধে চলেছে। প্রত্যেকের মুখে একটা করে খাবারের টুকরো। আমি বসে পড়লাম দেখ...
শিশু-কিশোর, অভিভাবক কিংবা শুভানুধ্যায়ী — যে কেউ আসরের সঙ্গী হতে পারো।