প্রতিষ্ঠা ২ মে ১৯৫২
আমাদের সম্পর্কে
বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই খেলাঘরের কাজ।
খেলাঘর কী
খেলাঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম জাতীয় শিশু-কিশোর সংগঠন। ১৯৫২ সালের ২ মে দৈনিক সংবাদ পত্রিকার শিশু-সাহিত্য পাতা হিসেবে এর যাত্রা শুরু।
সারাদেশে ছয়শোরও বেশি শাখা আসরে শিশু-কিশোররা সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞানচর্চায় যুক্ত।
সত্যাশ্রয়ী খেলাঘর আসর
সত্যাশ্রয়ী খেলাঘর আসর নারায়ণগঞ্জে খেলাঘরের একটি শাখা আসর। জাতীয় সংগঠনের নীতিবাক্য ও আদর্শ ধারণ করে আমরা নারায়ণগঞ্জের শিশু-কিশোরদের নিয়ে কাজ করি।
আমাদের লক্ষ্য
- শিশু-কিশোরদের সুস্থ শরীর ও সবল মন গড়ে তোলা
- সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে সৃজনশীলতার বিকাশ
- অসাম্প্রদায়িক ও মানবিকবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা
- মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা জাগানো
- শিশু অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গবৈষম্য দূরীকরণ
- শিশুদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বোধ গড়ে তোলা
আমাদের কার্যক্রম
সাপ্তাহিক আসর, ছড়া ও গানের চর্চা, চিত্রাঙ্কন, আবৃত্তি, নাটক, বিজ্ঞান মেলা, দেয়াল পত্রিকা প্রকাশ, জাতীয় দিবস উদযাপন ও বিভিন্ন প্রতিযোগিতা।