মূল অংশে যাও
সত্যাশ্রয়ী খেলাঘর আসর
← ১ম সংখ্যা — বসন্ত সংখ্যা ২০২৬ প্রবন্ধ

আকাশে কেন তারা মিটমিট করে

সাদমান রহমান বয়স ১৪, রাজশাহী আসর

রাতের আকাশে তাকালে দেখা যায় তারাগুলো যেন চোখ পিটপিট করছে। কিন্তু আসলে তারারা মিটমিট করে না।

তারার আলো আমাদের চোখে আসার আগে বাতাসের অনেকগুলো স্তর পেরিয়ে আসে। প্রতিটি স্তরের তাপমাত্রা আলাদা, ঘনত্বও আলাদা। আলো যখন এক স্তর থেকে আরেক স্তরে যায়, একটু করে বেঁকে যায়।

এই বারবার বেঁকে যাওয়ার ফলেই আমাদের মনে হয় তারাটা কাঁপছে। মহাকাশ থেকে দেখলে তারারা স্থির — একটুও মিটমিট করে না।