মূল অংশে যাও
সত্যাশ্রয়ী খেলাঘর আসর
← ১ম সংখ্যা — বসন্ত সংখ্যা ২০২৬ গল্প

হারিয়ে যাওয়া ঘুড়ি

ইমরান হোসেন বয়স ১২, বরিশাল আসর

ঘুড়িটা ছিল লাল-সবুজ। বাবা নিজের হাতে বানিয়ে দিয়েছিলেন, কাগজ কেটে, বাঁশের কঞ্চি চেঁছে।

এক বিকেলে সুতো ছিঁড়ে সেটা উড়ে গেল নদীর ওপারে। আমি অনেকক্ষণ তাকিয়ে ছিলাম।

বাবা বললেন, "মন খারাপ কোরো না। ঘুড়ি হারায় না, উড়ে যায়। যা উড়তে জানে তাকে ধরে রাখতে নেই।"

কথাটা তখন বুঝিনি। এখন একটু একটু বুঝি।